ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১,০৭৭ জন

 ভেটেরিনারি সেবা দেওয়া হলো ১৮৬টি গবাদি পশুকে

সীমান্ত পাহারা দেওয়াই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র প্রধান দায়িত্ব। তবে সেই দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক সেবার হাতও বাড়িয়ে দিচ্ছে বাহিনীটি। বন্যা, তাপদাহ, শীত কিংবা দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, প্রতিটি সংকটেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরাঞ্চলের অসহায় মানুষের জন্য আয়োজন করা হলো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানোর সংবাদ বার্তায় জানানো হয়, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ মানবিক কর্মসূচি। পদ্মার ভাঙনকবলিত দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য যেখানে চিকিৎসা পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ, সেখানে বিজিবির এই উদ্যোগ যেন হয়ে ওঠে স্বস্তির ঠিকানা।

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

ক্যাম্পে মেডিসিন, গাইনি ও চক্ষুসহ বিভিন্ন বিষয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। একদিনেই ১ হাজার ৭৭ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। একই সঙ্গে আয়োজিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়। ফলে শুধু মানুষের স্বাস্থ্য নয়, চরাঞ্চলের বহু পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন গবাদি পশুও প্রয়োজনীয় সেবা পায়।

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকের ভাষায়, চিকিৎসক ও ওষুধ একসঙ্গে বিনামূল্যে পাওয়া তাদের জন্য ছিল বিরল সুযোগ। তারা ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসক, ভেটেরিনারি চিকিৎসক, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির এই ধারাবাহিক উপস্থিতি বাহিনীটির মানবিক মুখকে আরও উজ্জ্বল করছে। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, তাপদাহে বিশুদ্ধ পানি ও সহায়তা, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো কিংবা দুর্গম চরাঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, এসব উদ্যোগ প্রমাণ করে, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের আস্থার প্রতীক হিসেবেও এগিয়ে চলছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৫:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬