ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ

গ্রেপ্তার হলো হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
রাজধানীর মতিঝিলে সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ নিয়ে সাম্প্রতিক অভিযানে হেফাজতের ১৬ নেতা গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব ফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

তার আগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনকে।

ডিবির দায়িত্বশীলরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতার নামে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা।

সেদিন চট্টগ্রামেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এরপর বিক্ষোভ ও হরতাল কর্মসূচিতে ব্রাক্ষণবাড়ীয়াসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রেপ্তার হলো হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ

আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১