ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’

গোয়েন্দা হেফাজত থেকে শ্রমিককে মুক্ত করেন আসিফ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়েন্দা হেফাজত থেকে এক শ্রমিককে মুক্ত করেন আনেন উপদেষ্টা আসিফ।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর শুক্রবার মার্চ ফর খিলাফত মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আরমান নামের এক শ্রমিককে আটক করে গোয়েন্দা হেফাজত নিয়ে যাওয়া হয়।

পরে সেই শ্রমিককে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। শুক্রবার বিকাল পৌনে ৫টা নাগাদ মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে আটক আরমানকে ছাড়িয়ে নিয়ে যান উপদেষ্টা।

এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ৫ আগস্টে পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে।

আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তাঁরা সব বোঝে।

মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। জনতাই শক্তি।

এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক।

দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়েন্দা হেফাজত থেকে শ্রমিককে মুক্ত করেন আসিফ

আপডেট সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫