সংবাদ শিরোনাম ::
কৃষক ঐক্য ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে ধারণ করে সম্প্রতি বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন-এর উদ্যোগে খুলনা বিভাগে এক বৃহৎ মহাসমাবেশ ও কৃষকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত আলু চাষি সাইদুর রহমানের হাতে ১০ হাজার সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন ফরাজী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজউদ্দীন খান (সংসদ সদস্য, মেহেরপুর-১)সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমেই কৃষকদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।



















