ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল

একদিনেই ভারত থেকে লক্ষাধিক কেজি কাঁচা মরিচ আমদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

ভারত থেকে আমানিকৃত কাঁচামরিচ : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঈদের ছয় দিনের ছুটির পর একদিনেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে শুরু হয়েছে লক্ষাধিক কেজি কাঁচা মরিচ। রবিার বাংলাদেশের চারটি বন্দর দিয়েই কাঁচামরিচ আমদানি করা হয়।

বন্দর সূত্র বলছে, ঈদের ছুটির পাঁচ দিন আদমানি-রপ্তানি বন্ধ থাকে। ছটি শেষে রবিবার থেকে ফের বন্দরগুলো সচল হয়। ফলে একদিনেই বাংলাদেশে আসে ১ লাখ ১৪ হাজার কেজি কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা প্রতি কেজি ৩২ টাকা দরে আমদানির পর কেজিতে শুল্ককর পরিশোধ করতে হয় ৩৩ টাকা। সেই হিসেবে প্রতি কেজি মরিচ আমদানি খরব ৬৫ টাকা।

বর্তমানে বাংলাদেশে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বাঁচা মরিচ। সোমবার থেকে আমদানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে কাঁচা মরিচের দাম বাড়তে থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমদানির অনুমতি দিলে গত ২৬ জুন প্রথম কাঁচা মরিচ আমদানি হয়।

অনুমতি পাবার পর সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৮ হাজার ৬৭১ কেজি কাঁচা মরিচ আমদানি হয়। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিন ছুটি থাকায় কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকে। ছুটি শেষ হওয়ার পর রবিবার থেকে ফের আমদানি শুরু হয়েছে।

ঈদের কয়েক দিন আগে থেকেই বাংলাদেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। ঈদুল আজহার পরে তা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শনিবার হাজার টাকা ধরে কাঁচা মরিচ বিক্রি রেকর্ড রয়েছে।

স্থলবন্দর কাস্টমস সূত্রের খবর, রবিবার বেনাপোল, ভোমরা, সোনামসজিদ ও হিলি এই চার স্থলবন্দর দিয়ে ১ লাখ ১৪ হাজার কেজি কাঁচা মরিচ আমদানি করেছেন ছয়জন ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একদিনেই ভারত থেকে লক্ষাধিক কেজি কাঁচা মরিচ আমদানি

আপডেট সময় : ০২:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩