ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

আজ ভারত-বাংলাদেশ মুখোমুখি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামীকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিলো টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারনে মাঠে নামার সুযোগ পায়নি তারা।

তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারনে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’

দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি।

প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ^কাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ভারত-বাংলাদেশ মুখোমুখি

আপডেট সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪