ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ

অনৈতিক কাজে বলিউড অভিনেত্রী, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস বিনোদন ডেস্ক

আরতি মিত্তল : ছবি সংগ্রহ

অভিযোগটা দেহব্যবসার। তিনি বলিউড অভিনেত্রী কাম কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ফাঁদ পেতে ২৭ বছর বয়সের আরতিকে গ্রেপ্তার করে। পাশাপাশি মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানোর খবর পাওয়া গেল।

পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন, আরতি দেহব্যবসার র‌্যাকেট পরিচালনা করেন। তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন। আরতি দু’জন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। আর এ জন্য তিনি ৬০ হাজার রুপি দাবি করেন।

মনোজ সুতার বলেন, ‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দু’জন নারীর ছবিও পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দু’জন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।

এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ এবং দিনদোশি থানায় আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনৈতিক কাজে বলিউড অভিনেত্রী, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের জালে

আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩