ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের হামলা স্থগিত ঘোষণায় মুহূর্তেই কমল তেলের দাম প্রাচীন ইতিহাসের নীরব অনুসন্ধানী ও লোকসাহিত্য গবেষক হাবিবুল্লা পাঠান ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা

৪১ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

গরম আরও সপ্তাহখানেক থাকার পূর্বঅভাস দিয়েছে আবহাওয়া অফিস।  বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুওে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি, রাজশাহীতে ৪০.৫, সৈয়দপুরে ৪০.৫ ও রংপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশের ৫০ জেলাজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের অনুভূতি অন্তত এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে জুনের শুরুতে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানান।

রংপুরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা এ সময়কার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে ঢাকার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও নীলফামারীর সৈয়দপুরে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

ঢাকার ১৩ জেলা, খুলনার ১০ জেলা, ময়মনসিংহের চার জেলা, রাজশাহীর সাত জেলা, রংপুরের পাঁচ জেলা, সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনীতে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪১ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩