হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস
- আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর বুধবার গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে অবস্থার দ্রুত উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে।
আফরোজা আব্বাস দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।


















