ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা দ্রুত ওসমান হাদির ওপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ

কই সঙ্গে তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জনগণের স্বার্থে এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, একের পর এক সহিংস ঘটনার পরও অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫