ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সীমান্তে দুই বাংলাদেশীর মৃতদেহ ফেরত না দেয়া প্রসঙ্গে বিএসএফের বক্তব্য

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, “গত ১১ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ তাদের মৃতদেহ ফিরিয়ে দিতে অনিচ্ছুক”। এ বিষয়টি মোটেই সত্য নয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এতথ্য জানিয়ে বলা হয়, প্রকৃত ঘটনা হচ্ছে, এ ব্যাপারে ১৩ ও ১৫ নভেম্বর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে বিএসএফের বৈঠক হয়েছে এবং বিজিবির কাছে প্রতিবাদপত্রও পেশ করা হয়েছে। বৈঠকে বিজিবির নিকটে কোন নিখোঁজ ব্যক্তিদের রিপোর্ট নেই দাবি করে তারা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ১১ নভেম্বর দিবাগত রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় ভারতে গোরু আনতে যাওয়া দু’জন মো. ভাষানি (৪০) ও মো. ইদ্রিস আলী (৪২) নামের দুই বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যায়। বুড়িরহাট সীমান্ত হয়ে ১০/১৫ জনের একটি রাখাল দল ভারতে গোরু আনতে গিয়েছিলো।

এ ব্যাপারে গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভারতের অভ্যন্তরে গরু আনতে সীমান্ত অতিক্রম করলে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে দু’জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে দুই বাংলাদেশীর মৃতদেহ ফেরত না দেয়া প্রসঙ্গে বিএসএফের বক্তব্য

আপডেট সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১