ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

সায়ন্তিকার ‘নজরুল۔ময়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নজরুলের জন্য বিদ্রোহী হয়ে ওঠা শৈশবে পুড়ে যায় কোলকাতা !

নজরুলের জন্য শব্দহীনতা গিলে খাওয়া গাছেদের বিষাদ কুড়িয়ে রাখে মাটি !

স্তনবৃন্তে জেগে ওঠা মানুষগুলো সংসারী হয় !

নজরুলের কবিতায় ভেসে যায় নৌকাখানি ! মাঝির আঙ্গুলে ফুটে ওঠে মায়াবী আলো ! ধর্মের গোঁড়ামি ছেড়ে ভালোবাসা শেখায় কৌলিন্য ব্রাহ্মণ !

নজরুলের জন্য মিছিলে হাঁটে মেয়ো রোড , মেট্রো চ্যানেলের ওপর দিয়ে উড়ে যায় লিফলেট , কারাগারের বন্দীর চোখের তারায় নিভে যায় অন্ধকার !

শৃঙ্খল ভেঙে চলা নদীটা এঁকেবেঁকে চলে যায় খেয়াঘাট পর্যন্ত , সূর্যের রঙ হয় নীল অথবা সবুজ , জোৎস্নার জলে সাঁতার কাটে বাড়িগুলো !

এই শহরে নজরুল হয়ে ওঠে কবিরা !
ফুটপাতের রেলিং বেয়ে নেমে আসে বৈশাখ ! মুক্ত হয় দেশ ! উৎসবে মেতে ওঠে ভারতবর্ষ !

এভাবেই আরও বেশী সুন্দর হয় নারীর যৌবন ! ভেজা ঘাসে মাথা পাতে গৃহকর্তা ! শব্দের বৈভবে মৃত্যুর ইস্তেহার লেখে উদাসীন মেঘেরা !

এভাবেই একটু বেশী বৃষ্টিতে আবহাওয়া দফতরে হাজিরা দেয় পুরকর্মী !

কাঁটাতারে বিদ্ধ হওয়া গোলাপে লেগে থাকে রক্ত , ধানের গন্ধে ম ম উঠোন !

পৃথিবীর মায়ায় স্থিতপ্রজ্ঞ হয়ে বসে থাকে ধ্যানমগ্ন বাল্মীকি !

নজরুল۔ময় হওয়া তারিখগুলো প্রতি বছরেই আসে , শালিকের ডানায় ভর দিয়ে উঠে দাঁড়ায় আরও একটা সন্ধ্যা ۔۔۔

বাতাসে ভেসে۔ভেসে আসে ۔۔۔
“আজ বিদ্রোহের সময়!”
আজ ঈশ্বরে নিমগ্ন ঈশ্বরী !

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সায়ন্তিকার ‘নজরুল۔ময়’

আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩