ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

শর্মিষ্ঠা বিশ্বাস’র কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৪০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোজাগরী

জোছনা ছাতিম গাছের তলায়।

কোটর ছেড়ে দিয়েছে যে সব মনিষী

তাদের বয়স উনিশশো সাতচল্লিশের আশেপাশে।

জোছনার ফেরীওআলা বিকেলে ঘুগনি বিক্রেতা

আর

সন্ধায় চাঁদ পেড়ে খোসা ছাড়িয়ে ভেতরের সে-ই রাবণ মেঘনাদকে নিয়ে লেখা উপাখ্যান বিক্রেতা।

জোছনার আলোর রোশনাই জ্বালিয়েছিলেন ঈশ্বর।

ইশ্বরী পাটনি গানের ঘুঙুর পায়ে বেঁধে

নিজেই কোজাগরী ছড়িয়ে দিয়েছিলেন শষ্যের কাঁকর মেশানো গ্রামীণ জনপদের নৌকো-পথে।

ইঁদুরের উপদ্রব বেড়েছে কোটি টাকার!

এমন সময়ে

আজ রাতের রজনীগন্ধার পাপড়ি ভাঙা পাহাড়ের গায়ে

মা লক্ষী প্যাঁচা নিয়ে প্রাচীন মানুষদের মধ্য রাতের আকাশে কথকী ঠাকুর বেশে নেমে আসবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শর্মিষ্ঠা বিশ্বাস’র কবিতা

আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

কোজাগরী

জোছনা ছাতিম গাছের তলায়।

কোটর ছেড়ে দিয়েছে যে সব মনিষী

তাদের বয়স উনিশশো সাতচল্লিশের আশেপাশে।

জোছনার ফেরীওআলা বিকেলে ঘুগনি বিক্রেতা

আর

সন্ধায় চাঁদ পেড়ে খোসা ছাড়িয়ে ভেতরের সে-ই রাবণ মেঘনাদকে নিয়ে লেখা উপাখ্যান বিক্রেতা।

জোছনার আলোর রোশনাই জ্বালিয়েছিলেন ঈশ্বর।

ইশ্বরী পাটনি গানের ঘুঙুর পায়ে বেঁধে

নিজেই কোজাগরী ছড়িয়ে দিয়েছিলেন শষ্যের কাঁকর মেশানো গ্রামীণ জনপদের নৌকো-পথে।

ইঁদুরের উপদ্রব বেড়েছে কোটি টাকার!

এমন সময়ে

আজ রাতের রজনীগন্ধার পাপড়ি ভাঙা পাহাড়ের গায়ে

মা লক্ষী প্যাঁচা নিয়ে প্রাচীন মানুষদের মধ্য রাতের আকাশে কথকী ঠাকুর বেশে নেমে আসবেন।