ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

মরক্কোয় বিধ্বংসী ভুকম্পন হাজার ছাড়াল মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা, ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাইডেন, পুতিন ও জেলেনস্কিসহ বিশ্ব নেতাদের শোক

ভয়েস ডিজিটাল ডেস্ক 

‘দাঁত ব্রাশ করছিলাম, এমন সময় প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পুরো মেঝে কেঁপে উঠলো। ভয়াবহ অভিজ্ঞতা’। মরোক্কায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ বর্ণনা ওঠে আসে ব্রিটিশ পর্যটক ক্লারা বেন্নেত।

মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ছাড়িয়েছে। আহত বহু মানুষ। ভূমিকম্প যখন আঘাত হানে বেশির ভাগ মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছেলেন। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। মুহূর্তে বহু ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে।

দেশটিতে ঘুরতে আসা যুক্তরাজ্যের রাসায়নিক প্রকৌশলীর শিক্ষার্থী ক্লারা (২১) আরও বলেন, সৌভাগ্যবশত আমরা দৌড়ে একটা ঐতিহাসিক বাড়ির নিচে অবস্থা নিই। ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়নি। তখন আমাদের চারপাশের অনেক বাড়ি-ঘর ধসে পড়ছিল।

অনেক দুর্গম জায়গায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেলুয়াফি লাফিতিত বলেছেন, ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে থাকতে পারে অনেকে। ওই জায়গায়গুলো কিছুটা দুর্গম।

ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা, ছবি: রয়টার্স

প্রাণের সন্ধানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দরাও।

চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও আফ্রিকান ইউনিয়নের নেতারা এ ঘটনা গভীর শোক জানিয়ে বিবৃতিতে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে, যে কোনও সহায়তা দিতে তার প্রশাসন প্রস্তুত বলে জানান। পুতিন ও জেলেনস্কিকে আলাদা শোক বার্তায় সমবেদনা জানিয়েছেন।

ভূমিকম্পে আহতদের চাপ বাড়ছে হাসপাতালে। রোগীর সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ। দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। তবে, রক্তদান কেন্দ্রে স্থানীয়দের লম্বা লাইন দেখা গেছে। যে যার মতো এগিয়ে আসছেন সহায়তায়।

মরক্কোর রাবাত থেকে আল জাজিরার সাংবাদিক হাসান আলাউই জানিয়েছেন, দুর্ভাগ্যবশত আরও দুঃখজনক খবর হয়তো আমরা আরও পেতে পারি।

এই মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে ঠেকতে পারে তা অনুমান করা কঠিন। কারণ কয়েকটি প্রদেশে আঘাত হানায় হতাহতের সংখ্যা নিরূপণ করা যাচ্ছে না এখনই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মরক্কোয় বিধ্বংসী ভুকম্পন হাজার ছাড়াল মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩