ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভেলায় ভাসিয়ে সৎকারে নেওয়া হল মৃতদেহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাস্তা নেই। তাই ভেলা ভাসিয়ে এক বৃদ্ধার মরদেহ নেওয়া হলো সৎকারে। মৃতার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহটি কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার সড়কটির অবস্থা এতটাই বেহাল তা দিয়ে মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া দুস্কর।

তাই বাধ্য হয়েই বাঁশের ভেলায় ভাসিয়ে মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুধু মরদেহ নয়, গ্রামের লোকজনের যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। মাত্র আধা কিলোমিটারের এই সড়কটি ২০ বছরেও সংস্কার করা হয়নি।

ঘটনাটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায়। বুধবার বিকালে মরদেহ ভাসিয়ে নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এলাকার গোলাম শরীফের স্ত্রী দিলোয়ারা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। ২১ জুলাই ঈদের দিনে মরদেহ সৎকারে বাঁশের ভেলায় করে কবরস্থানে নেয়া হয়।

উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী জানান, সড়কটি সংস্কার করার জন্য দুই পাশের জমির মালিকরা মাটি দিতে চায় না। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহা জামাল অবশ্য বলেন, সড়কটি সংস্কার করলেও এক বছরের অধিক সময় তা টেকে না।

দুই পাশের চিংড়ি ঘেরের কারণে প্রতি বছরই বর্ষায় সড়ক ভেঙ্গে যায়। সড়কটি সংস্কারের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্পভূক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভেলায় ভাসিয়ে সৎকারে নেওয়া হল মৃতদেহ

আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১