ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বাংলাদেশ-ভারত উড়ান চলাচল কাল থেকে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১২:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

অবশেষে শনিবার থেকে চালু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে উড়ান চলাচল। এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দুই দেশের মধ্যে উড়ান চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে দুই দেশের মধ্যে ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট

চালু হচ্ছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় উড়ান চলাচল অব্যাহত থাকবে।

ভারত ও বাংলাদেশের এয়ারলাইনগুলো সপ্তাহে সাতটি করে ফ্লাইট পরিচালনা করবে উল্লেখ করে বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশের এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান

বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। নির্দেশনায় বলা হয়েছে, ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকা হবে।

২৮ আগস্ট ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিজ্ঞপ্তিতে এয়ার বাবল চুক্তির আওতায় ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়। শুক্রবার সেটির শুরুর সুযোগ থাকলেও তা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ভারত উড়ান চলাচল কাল থেকে

আপডেট সময় : ১২:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১