ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

ফুঁসে ওঠছে চারজেলার নদ-নদী, ৪ জেলায় বন্যার পদধ্বনী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ফুঁসে ওঠছে চারজেলার নদ-নদী, ৪ জেলায় বন্যার পদধ্বনী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম

ফুঁসে ওঠছে উত্তর জনপদের চারজেলার নদ-নদী। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় বন্যার পদধ্বনী।

আবহাওয়া অফিস বলছে, হঠাৎ অতিবৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের ৪টি নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার সংস্থাটির উত্তরাঞ্চলের নদী অববাহিকাগুলোর বন্যা সম্পর্কিত বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এদিন সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা অথবা কাছাকাছি সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীগুলোর পানি আগামী ১২ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে।

একইসঙ্গে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

এ সময় পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫, কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ এবং উজানে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়িতে ১৩৪, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ এবং সিকিমের রাজধানী গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুঁসে ওঠছে চারজেলার নদ-নদী, ৪ জেলায় বন্যার পদধ্বনী

আপডেট সময় : ০৮:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫