ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক

প্রশান্ত মহাসাগরে আবারো নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

প্রশান্ত মহাসাগরে আবারো নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব প্রশান্ত মহাসাগরে ফের একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন। ওয়াশিংটনের দাবি, হামলার লক্ষ্যবস্তু নৌযানটি মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, মাদক পাচারের একটি পরিচিত নৌরুটে অবস্থানকালে নৌযানটিতে হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় বা নৌযানটির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার একই এলাকায় তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। ওই হামলায় অন্তত আটজন নিহত হন।

গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনার জবাবে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশান্ত মহাসাগরে আবারো নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

আপডেট সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫