ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

‘পুরুষের মনে খারাপ চিন্তা জোগায়’, মেয়েদের লং বুট পরা তাই নিষিদ্ধ করল তালিবান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিলাদের জন্য নিষিদ্ধ হল লং বুট

ক্ষমতায় আসার পর্বে মহিলাদের নিয়ে তাদের মনোভাব স্পষ্ট করেছিল তালিবান। বারবার জানিয়েছিল, আগের বারের মতো মহিলা বিদ্বেষের পুনরাবৃত্তি হবে না এ বার। তার পর সময়ের

সঙ্গে সঙ্গে কাবুল দখলের মধ্যে দিয়ে আফগানিস্তানে নিজেদের মুঠি দৃঢ় থেকে দৃঢ়তর করেছে তালিবান। কিন্তু নয়া জমানায় যত দিন যাচ্ছে, ততই যেন নিজেদের পুরনো কট্টর অবস্থানে ফিরে

যাচ্ছে আখুন্দজাদা-বরাদরের তালিবান। সম্প্রতি আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলো নিউজ-এ একটি আলোচনাচক্রে হাজির হয়ে তালিবান মুখপাত্র সাফ জানিয়ে দিলেন, মহিলাদের

কী কী করণীয়। সেই সূত্রেই আরও একবার প্রকাশ্যে এল নারীদের নিয়ে তালিবানের মনোভাবের ঝলক। সেখানে কোনও রাখঢাক না রেখেই তালিবান মুখপাত্র জানিয়ে দিলেন মহিলাদের জন্য

তিন শর্ত। প্রথমত, মহিলাদের পোশাক যেন আকর্ষণীয় না হয়। দ্বিতীয়ত, তাঁদের শরীর থেকে যেন সুগন্ধ না বার হয়। অর্থাৎ, বাড়ি থেকে বেরনোর সময় তাঁরা যেন সুগন্ধী ব্যবহার না করেন। তৃতীয়ত, মহিলাদের ‘লং বুট’ পরা নিষিদ্ধ। কারণ বুটের টক-টক আওয়াজে পুরুষের মনে খারাপ

চিন্তার উদয় হয়। শুধু ফতোয়া জারিতেই অবশ্য তালিবান মুখপাত্র থামেননি। বিস্তারিত ভাবে জানিয়েছেন মহিলারা বুট পরলে, ঠিক কোন উপায়ে পুরুষের মনে খারাপ চিন্তা ভাবনার উদয় হয়।

টোলো নিউজে তালিবান মুখপাত্রকে বলতে শোনা যায়, ‘‘মহিলারা বুট পরে যখন হেঁটে যান তার আওয়াজ শুনেছেন? টক-টক আওয়াজের অর্থ কী? ওই আওয়াজ আসলে আহ্বান। মহিলারা ওই

আওয়াজ করে ঘুমন্ত পুরুষকে বলে, ‘আমরা সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর তোমরা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছো! তাহলে আমাদের দেখবে কে?’ আসলে পুরুষদের ঘুম

থেকে তুলে মনে খারাপ চিন্তা আনার জন্যই ওই বুটগুলো তৈরি করা হয়।’’ তাই মহিলাদের জন্য বুট নিষিদ্ধ। এ দিকে ১৫ অগস্ট কাবুল দখলের পর থেকেই আফগানিস্তানে রাতারাতি বেড়ে

গিয়েছিল বোরখা, হিজাব, পাগড়ির চাহিদা। তার পর থেকে একের পর এক ফতোয়া জারি করে চলেছে তালিবান। সব মিলিয়ে সময় বদলালেও তালিবানের কোনও বদল নেই। অন্তত তেমনটাই মনে করছেন আফগানিস্তান বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পুরুষের মনে খারাপ চিন্তা জোগায়’, মেয়েদের লং বুট পরা তাই নিষিদ্ধ করল তালিবান

আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১