ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

পাকিস্তানি অভিনেত্রীকে হত্যার পর ফেলে রাখা হয় মাঠে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

পাকিস্তানি অভিনেত্রীকে হত্যার পর ফেলে রাখা হয় মাঠে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের পশতু নাটক ও মঞ্চ শিল্পের জনপ্রিয় অভিনেত্রী খুশবো খান আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। গত সোমবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুইজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন ২ ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেন।

অভিযুক্ত দুইজনকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুইজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।

মামলায় খুশবোর ভাই অভিযোগ করেন, সন্দেহভাজন দুইজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। খুশবোকে তারা শুধুমাত্র তাদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ঐ সন্দেহভাজনেরা। সেখানে তাকে পরিকল্পনা করে হত্যা করে।

স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ঐ দুই সন্দেহভাজন। হত্যার পর তার মরদেহটি ফসলের মাঠে ফেলে রেখে যায় তারা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানি অভিনেত্রীকে হত্যার পর ফেলে রাখা হয় মাঠে

আপডেট সময় : ১০:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪