ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

পশ্চিমবঙ্গে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

বজ্রপাতে মৃত্যু চার জনের: প্রতীকী ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্র ও ঝড়ো বৃষ্টি হয়েছে। সেই বজ্রপাতেই মুর্শিদাবাদে প্রাণ গেল ৩ জনের এবং পশ্চিম মেদিনীপুরে মৃত্যু এক।

মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)-এর মৃত্যু হয় বজ্রপাতে। স্থানীয় সূত্রের খবর, দুপুরে মাঠে কাজ করছিলেন তরা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে জখম হওয়ার পর সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কাগ্রামে বজ্রপাতে জখম হন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামে তিন ব্যক্তিও। তাদেরও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামে এক যুবকের। গুরুতর জখম হন আরও তিন জন। তাদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

বিকেলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে জখম হন স্বপন ভুঁইয়া (৪৪)। আহতকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

আপডেট সময় : ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩