সংবাদ শিরোনাম ::
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা পতিত আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর দেশ রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।
এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।
আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।




















