ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের হামলা স্থগিত ঘোষণায় মুহূর্তেই কমল তেলের দাম প্রাচীন ইতিহাসের নীরব অনুসন্ধানী ও লোকসাহিত্য গবেষক হাবিবুল্লা পাঠান ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা

দূতাবাস চাইলে সার্ভিস চার্জ দিয়ে প্রটেকশন নিতে পারেব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি কূটনীতিকরা চাইলে টাকার বিনিময়ে চৌকস আনসার রেজিমেন্ট গার্ড নিতে পারবেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। পরিস্থিতি স্বাভাবিক, কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রয়োজন নেই।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। এ বিষয়ে মন্ত্রী বলেন, যখন দেশে জঙ্গির উত্থান হয়েছিল, আমাদের এখানে অগ্নি-সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল। কোন অনুরোধ ছাড়াই চারটি দূতাবাসকে রোড প্রোটেকশন দেওয়া হতো। আমরাই তাদের দিয়েছিলাম, যাতে তারা কোনো রকম অসুবিধায় না পড়েন।

কামাল বলেন, আমরা মনে করি সেই পরিস্থিতি এখন নেই। যেহেতু সেই পরিস্থিতি নেই। সেজন্য এ রোড প্রোটেকশনটা উঠিয়ে নিয়েছি। এরপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে, তাহলে আমরা নতুন করে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, তারাই সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে সেটা অন-পেমেন্ট। নিয়ম অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করবো।

তবে এখন কোন দূতাবাস সার্ভিসের বিনিময়ে নিরাপত্তা চেয়ে আবেদন করেনি বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। সব দূতাবাসের নিরাপত্তায় পুলিশ রয়েছে। যে চার রাষ্ট্রদূতের কথা বললাম, তাদের গানম্যানও রয়েছে। সব ধরনের প্রোটেকশন রয়েছে। শুধু আমরা সড়কে যে নিরাপত্তা দিতাম, এটা শুধু প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রীদের নিরাপত্তা কমানোর হবে না। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের আনসার গার্ড রেজিমেন্ট দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দূতাবাস চাইলে সার্ভিস চার্জ দিয়ে প্রটেকশন নিতে পারেব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩