ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ, কবে কমবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, যেসব জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার বিস্তারের আশঙ্কা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

চলতি সপ্তাহের শেষের দিকে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিপাত হবার কথাও জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ, কবে কমবে

আপডেট সময় : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫