ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দাবি নিকির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বরে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। শুক্রবার চীন সম্পর্কে এমন মন্তব্য করে হ্যালি। দক্ষিণ এশিয়ার দেশটিকে তিনি বিশ্ব ও যুক্তরাষ্ট্রের জন্য বিশাল হুমকি বলে মন্তব্য করেন।

হ্যালি বলেন, বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা জয়ী হতে চান। স্বভাবতই দক্ষিণ এশিয়ার এ দেশটি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল হুমকি।

শুক্রবার নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। হ্যালি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে ৫০ বছর পার করে দিয়েছে চীন। সামরিক শক্তি বিবেচনার দিক থেকে দেশটির সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সম পর্যায়ে।

জাতি হিসেবে আমাদের বেঁচে থাকার শক্তি আমাদের শক্তি ও গর্ব। কমিউনিস্ট চীনের হুমকির মুখে এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিপাবলিকান পার্টির এ প্রেসিডেন্ট পদপার্থী অভিযোগ করে বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের গোপনীয় বিষয়গুলো জেনে গেছে। আমাদের নির্মাণক্ষেত্রের কর্মসংস্থান দখল করে নিয়েছে। ওষুধ থেকে অত্যাধুনিক প্রযুক্তি; গুরুত্বপূর্ণ শিল্প সবগুলোতেই নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেই অল্প সময়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এশিয়া ও এশিয়ার বাইরে নিজের আধিপত্য বিস্তার করছে দেশটি।

ভারতীয় এ বংশোদ্ভূত বলেন, সব ক্ষেত্রেই প্রথম হতে চায় চীন। এ দেশের কমিউনিস্ট পার্টির নেতাদের মনোভাবও এ ব্যাপারে পরিষ্কার। বেইজিংয়ের বিশাল সামরিক বাহিনী কার্যত যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দাবি নিকির

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩