ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

চাকরিচ্যুতদের পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

চাকরিচ্যুতদের পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকটের সমাধানে বড় অগ্রগতি হয়েছে। ‘গণ ছুটি’ নেওয়ার মাধ্যমে বিক্ষোভে অংশ নেওয়ায় বরখাস্ত করা ২৫ জন ক্রু সদস্যের সকলকেই তাদের পদে পুনর্বহাল করার চিঠি পাঠিয়েছে এয়ারলাইনটির ব্যবস্থাপনা বিভাগ।এছাড়া ৩০০ জন ক্রু সদস্যের যারা অসুস্থ বলে রিপোর্ট করেছিলেন তারা অবিলম্বে দায়িত্বে ফিরে আসবেন বলেও আশা করা হচ্ছে। কর্মীদের একযোগে ‘অসুস্থ’ হওয়া ও গণ ছুটির ঘটনায় গত বুধবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১৭০ টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (৯ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘সিক লিভ’-এ গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার শতাধিক ক্রু। এর জেরে গত বুধবার থেকে একের পর এক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল হতে শুরু করে। আর এই কারণে কার্যত মুখ থুবড়ে পড়ে পরিষেবা। আর এই আবহে বৃহস্পতিবার সুখবর শোনাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহাল করছে এয়ার ইন্ডিয়া। ২৫ জন কেবিন ক্রুর টার্মিনেশন লেটার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেবিন ক্রুরাও তাদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন। যারা ছুটি নিয়েছিলেন, তাদের সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে।

মূলত টাটা গ্রুপের হাতে মালিকানা বদলের পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা নানা সমস্যার কথা তুলতে থাকেন। মালিকানা বদলের পর কাজের ক্ষেত্রে নানা ‘টার্ম অ্যান্ড কন্ডিশনেও’ বদল আসে।

বেতন থেকে শুরু করে কাজের শিফট, সবক্ষেত্রেই পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের। এ নিয়েই গত কয়েক দিনে প্রতিবাদের ঝড় ওঠে।

এদিকে প্রায় ৩০০ জনের কাছাকাছি কেবিন ক্রু ‘অসুস্থ হয়ে’ সিক লিভে যাওয়ায় ফ্লাইট পরিষেবাও স্থবির হয়ে পড়ে। বুধবার থেকে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়।

এছাড়া ফ্লাইট বাতিলের জেরে সমস্যায় পড়েন যাত্রীরাও। সবমিলিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সমস্যা সমাধানে পদক্ষেপ নিলো কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উভয়পক্ষের আলোচনার মাধ্যমে আপাতভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। তবে কর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস পেয়েই কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলেও খবর সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকরিচ্যুতদের পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া

আপডেট সময় : ১২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪