ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

ঘূর্ণিঝড়-বন্যার ক্ষতিগ্রস্ত লিবিয়ায় ত্রাণ বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিশ্বের প্রতি লিবিয়ার রাষ্ট্রপতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

সম্প্রতি প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত দেশ লিবিয়া। দেশটির পূর্বাঞ্চলের জনগণের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ।

লিবিয়ায় ঝড়ের আঘাতে এবং সৃষ্ট বন্যায় ৫ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের দুর্গত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ এয়ারক্রাফট শীঘ্রই ঢাকা থেকে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

লিবিয়ার তাবরুক এয়ারপোর্টে লিবিয়া সরকারের স্থানীয় মন্ত্রী এসব ত্রাণ গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রতিনিয়ত ত্রাণ সহায়তা দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘূর্ণিঝড়-বন্যার ক্ষতিগ্রস্ত লিবিয়ায় ত্রাণ বাংলাদেশের

আপডেট সময় : ০৮:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩