ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

কৃষ্ণাঙ্গ নারীর মাথায় মিস ইউনিভার্স ফিলিপাইনের মুকুট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

কৃষ্ণাঙ্গ নারীর মাথায় মিস ইউনিভার্স ফিলিপাইনের মুকুট

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিস ইউনিভার্স ফিলিপাইনের মুকুট মাথায় পরেছেন চেলসি মানালো। এর মাধ্যমে দেশটিতে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এ খেতাব জিতলেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ২৪ বছর বয়সী চেলসির মা ফিলিপিনো ও বাবা আফ্রিকান- আমেরিকান। গত সপ্তাহে মুকুট জয়ের মাধ্যমে ফিলিপাইনের সোশ্যাল মিডিয়ায় আলোচার বিষয় হয়ে উঠেছেন এ তরুণী। ব্যবহারকারীরা বলছেন, ঐতিহ্যগত শুভ্র বর্শকে সৌন্দর্যের মাপকাঠি ধরা হয়ে থাকে, সেই ধারণাকে ভেঙে দিতে সাহায্য করেছেন চেলসি।

ম্যানিলা থেকে উত্তরের প্রদেশ বুলাকানের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন চেলসি মানালো। তাকে মোট ৫২ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।

প্রতিযোগিতার শীর্ষ পাঁচ ইভেন্টে চেলসি মানালোকে জিজ্ঞাসা করা হয়েছিল, নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে কীভাবে তিনি অন্যদের ক্ষমতায়নে ব্যবহার করবেন?

উত্তরে জানান, একজন কৃষ্ণ বর্ণের নারী হিসেবে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তাকে বলা হতো, সৌন্দর্যের একটা আদর্শ ধরন আছে, তিনি তেমন নয়। কিন্তু চেলসি মানালোকে তার মা সব সময়ে নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন। এসব ঘটনা যেভাবে মোকাবিলা করেছেন, সেভাবে অন্য নারীদের প্রভাবিত করতে চান তিনি।

চেলসি মানালো ১৪ বছর বয়স থেকে বিজ্ঞাপন জগতে কাজ করছেন। কাজ করতে গিয়ে পদে পদে বাধা শিকার হয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষ্ণাঙ্গ নারীর মাথায় মিস ইউনিভার্স ফিলিপাইনের মুকুট

আপডেট সময় : ১০:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪