ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত সাক্ষাত, ফিলিস্তিনের পাশে ঢাকা: শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় গণভবনে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে
তিনি এ কথা বলেন। গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য
নিশ্চিত করেছেন। ফিলিস্তিনে হাসপাতালে বোমা হামলায় হতাহত হাজারো মানুষকে জরুরিভিত্তিতে চিকিৎসাসেবা
ও ওষুধ পাঠাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ফোন করে এই নির্দেশনা দেন তিনি।
সচিবালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান জাহিদ মালেক। এসময় সভায়
উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশনা গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে
অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।


















