আজ রাতেই একটি গোটা সভ্যতার ধ্বংস হবে ট্রাম্পের হুঁশিয়ারি
- আপডেট সময় : ১০:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্পকে আত্মসর্মপনের জন্য ২০ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো ইরান। এরপরই গর্জে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।
তিনি ইরানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে আজ রাতেই (বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোর ৬টা)। একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দেন।
তিনি আরও বলেন, আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে।
তবে এখন যেহেতু দেশটির শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং সেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান ও অপেক্ষাকৃত কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্বে এসেছে; সেহেতু হয়তো ইতিবাচক কিছুই ঘটবে। কে বলতে পারে!
আমরা এটি আজ রাতেই জানতে পারবো। পৃথিবীর দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। অবশেষে গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান হবে। ঈশ্বর ইরানের জনগণের ভালো করুক!
উল্লেখ্য, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে মঙ্গলবার রাত ৮টা (ইডিটি) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।



















