ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মাথায় ব্যান্ডেজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মাথার পিছনে সম্প্রতি ডাকটিকিট আকৃতির ব্যান্ডেজ দেখা গিয়েছে। অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করায় কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে খুব কমই

জানা যায়। আর এ কারণেই মাথায় ব্যান্ডেজ দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উত্তর কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ এবং দক্ষিণ কোরিয়ার চোসুন ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিউপিল’স আর্মির বিভিন্ন অনুষ্ঠানের যেসব ছবি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছে, তাতে কিম জং

উনের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। এছাড়া জুলাইয়ের শেষ দিকের কয়েকটি অনুষ্ঠানে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা না গেলেও একটি গাঢ় সবুজ দাগ দেখা যায়।

উত্তর কোরিয়ার যেসব বিষয়ে নিবিড় গোপনীয়তা রক্ষা করা হয়ে থাকে, তার মধ্যে রয়েছে সর্বোচ্চ কিম জং উনের স্বাস্থ্য। ৩৭ বছর বয়সী কোরীয় এই নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিরল আভাস

পাওয়া যাচ্ছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খাদ্য ঘাটতির মুখোমুখি হয়েছে উত্তর কোরিয়া। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ভঙ্গুর অর্থনীতির চাকা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন কিম।

গত জুন মাসে ওজন কমে যাওয়া কিম জং উনের ছবি দেখে কান্নায় ভেঙে পড়া নাগরিকের ভিডিও প্রচার করে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। মে মাসের পর থেকে তখন পর্যন্ত জনসম্মুখে অনুপস্থিত ছিলেন তিনি।

মাথার নিচের অংশের চুল ছেঁটে রাখেন কিম জং উন। সে কারণে মাথায় কোনও চিহ্ন আড়াল করা তার জন্য কঠিন। বাইরের বিশ্বের সামনে ব্যান্ডেজের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া গোয়েন্দা সংস্থাগুলোকে কিমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজ নেওয়ার বিরল সুযোগ সামনে এনেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মাথায় ব্যান্ডেজ

আপডেট সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১