ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে : জেনারেল নেজাত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে : জেনারেল নেজাত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হোসেইন নেজাত আরও বলেন, ট্রু প্রমিজ–টু অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়।

সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল।

তিনি জানান, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর ওপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে।

জেনারেল নেজাত আরও বলেন, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে।

এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে।

এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়। তথ্যসূত্র : মেহের নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে : জেনারেল নেজাত

আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫