ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি।

সোমবার (২৬ জানুয়ারি)  কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কোনো প্রকৃত রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। দলটির কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। তিনি বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি আহ্বান জানাই-আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছেন।

সাবেক এই মন্ত্রী বলেন, যারা অতীতে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল এখন নিশ্চয়ই ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। যারা দেশে রয়ে গেছেন, আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করতে পারেন। এটি তাদের ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার।

তিনি আরও বলেন, ধর্মের উছিলায় একটি দল ভোট চাইছে, কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের অপপ্রচারে যেন কেউ বিভ্রান্ত না হন।

বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬