ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

West Bengal  : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানির দিন পেছালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিধানসভার স্পিকার (মাঝে) বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকে গরহাজির মুকুল রায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী :  ফাইল ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফের পিছিয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানির দিন। চলতি এপ্রিল ২৮ তারিখে বিধানসভায় স্পিকার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। শুক্রবার শুনানির জন্য দু’পক্ষকেই ডেকেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুকুল তো বটেই, শুনানিতে আসেননি অভিযোগকারী শুভেন্দু অধিকারী। অবশ্য দু’পক্ষেরই আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকে গরহাজির হওয়ায় তারিখ পেছানো পথেই হাটলেন স্পিকার। শুক্রবার মুকুল রায়ের পক্ষে আইনজীবী সায়ন্তক দাস ছাড়াও হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দুর দুই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস। পাশাপাশি শুভেন্দুর পক্ষে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও উপস্থিত হন।

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন মুকুল। তবে নির্বাচনের ফল প্রকাশের কিছু দিনের মধ্যেই তৃণমূলে যোগদান দেন। ১১ জুন ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে জোড়াফুল শিবিরে যাওয়ার পর মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তোলেন শুভেন্দু। স্পিকারের কাছে অভিযোগও করেন তিনি। এ নিয়ে শুনানির পর বিরোধী দলনেতার অভিযোগ নাকচ করে দেন স্পিকার। বিধানসভার পাশাপাশি এই মামলা প্রথমে কলকাতা হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

স্পিকারকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য বলে সুপ্রিম কোর্ট। ১১ ফেব্রুয়ারি স্পিকার জানান, মুকুল বিজেপিতেই রয়েছেন। তবে স্পিকারের সে ‘মন্তব্য’ বাতিল করে চার সপ্তাহের মধ্যে বিষয়টি পুর্নবিবেচনার জন্য নির্দেশ দেয় হাই কোর্ট। শুক্রবার মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক বলেন, আমরা আগেই জানিয়েছিলাম। এক বার মুকুল সৌজন্য বিনিময় করতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

West Bengal  : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানির দিন পেছালো

আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২