ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Sampriti Bangladesh :   ঐক্যের বন্ধনীতে রুখব সম্প্রদায়িকতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ৩৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সম্প্রীতির পথে, সাফল্যের অগ্রযাত্রা, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সম্প্রীতি বাংলাদেশ’র মতবিনিময় বৈঠক’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে জাগিয়ে তুলতে ‘সম্প্রীতির পথে, সাফল্যের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে ধারণ করে সম্প্রীতি বাংলাদেশ গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলা সফর এবং সেখানে মতবিনিময় বৈঠক করে চলেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর কাছে পৌছানো যায়, সেই বিষয়ে সম্প্রীতি বাংলাদেশ’র এই পথ চলা। আজকের সমৃদ্ধ বাংলাদেশের জন্ম এমনি এমনি হয়ে যায়নি। এর পেচনে রয়েছে হাজারো মা-বোনের সম্ভ্রম ও মুক্তিযোদ্ধাদের আত্মবলিদান। রক্তের পথ বেয়ে আজকের উড্ডীয়মান লালসবুজে খচিত পতাকা। দেশের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প নেই।

কর্মসূচির ধারাবহিকতায় মৌলভীবাজার ও পর্যটন শহর শ্রীমঙ্গলে পৃথক মতবিনিময় বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় বৈঠকের প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাকিস্তান আমলে আমাদের রাষ্ট্রটা ছিল সাম্প্রদায়িক আর সমাজ ছিল অসম্প্রদায়িক। আর এখন আমাদের রাষ্ট্রটা অসম্প্রদায়িক কিন্তু সমাজটা হয়ে গেছে সাম্প্রদায়িক।

পীযূষ বাবু বলেন, মাত্র ৫ শতাংশ সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য আমরা দেশটাকে সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে মুক্ত করতে পারছি না। সর্বস্তরের মানুষের ঐক্যের বন্ধনীতে ধর্মান্ধ-সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানি ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির, সম্প্রীতি বাংলাদেশ শ্রীমঙ্গলের সদস্য সচিব আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, মিল্টন বড়ুয়া, ফিলা পাতমী, হাফেজ নূরুল ইসলাম, দিল আফরোজা বেগম, অশোক ব্যানার্জি, কাওছার ইকবাল, এস কে দাশ সুমন, এলমার কবীর ও ডা. রতিকান্ত রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Sampriti Bangladesh :   ঐক্যের বন্ধনীতে রুখব সম্প্রদায়িকতা

আপডেট সময় : ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২