ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের ছুটি শেষে ঢাকামুখো মানবঢল, মঙ্গলবার খুলছে অফিস-আদালত ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত, নতুন আলোচনার পথে ট্রাম্প মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে

Prime Minister Sheikh Hasina : দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

টানা দশবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। এদিন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে নির্বাচনী অধিবেশনে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নামের প্রস্তাবও আসে।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা বলেন, দলকে সুসংগঠিত করা ও দেশ পরিচালনা কঠিন কাজ। সভাপতির দায়িত্ব মাথা পেতে নিচ্ছি। তবে দলে নতুন নেতৃত্ব আসা দরকার।

নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজিত রায় নন্দী। বাকি সাতজন সাংগঠনিক সম্পাদক অপরিবর্তিত রয়েছেন। নতুন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। নুরুল ইসলাম নাহিদকে সভাপতিমণ্ডলী থেকে উপদেষ্টা পরিষদে স্থানান্তর করা হয়েছে। সভাপতিমণ্ডলীর নতুন সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Prime Minister Sheikh Hasina : দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার 

আপডেট সময় : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২