ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

Dhaka-Bangkok : ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করলো থাই এয়ার এশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২০২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মুক্তিযোদ্ধা পর্যটকদের জন্য ঢাকা-কুয়ালালামপুর ও ঢাকা-ব্যাংকক রুটে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা’

‘সাশ্রয়ী মূল্যে ও মানুষের ভ্রমণকে সহজ করতে কাজ করছে টাস’

‘১৫ বছরে অ্যাভিয়েশন খাত প্রবৃদ্ধি তিন অর্জনের আশা’

নিজস্ব  প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ থেকে একটা মোটা দাগের পর্যটক থাইল্যাণ্ড ভ্রমণ করে থাকেন। থাই এয়ার এশিয়া এয়ার লাইনস ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করায় ভ্রমণপিপাসুদের আর ভাবতে হবে না। দোর গোড়ায় সুযোগ কাজে লাগিয়ে স্বাচ্ছান্দে থাইল্যাণ্ড ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।

শনিবার রাতে ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইটের উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, থাইল্যান্ডভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমাদের বিশ্বাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অ্যাভিয়েশন খাত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহবুব আলী বলেন, গত ১০ বছরে এই খাতের প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে। আগামী ১৫ বছরে অ্যাভিয়েশন খাত প্রবৃদ্ধি তিন গুণ হবে।

উদ্বোধনী মঞ্চ থেকে মুক্তিযোদ্ধা পর্যটকদের জন্য ঢাকা-কুয়ালালামপুর ও ঢাকা-ব্যাংকক রুটে টিকিট মূল্যের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে থাই এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট-জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস-টাস এভিয়েশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মামুনুল হক এই ঘোষণা দিয়ে বলেন, সাশ্রয়ী মূল্যে ও মানুষের ভ্রমণকে সহজ করতে কাজ করছে টাস। বাংলাদেশ অ্যাভিয়েশন হাব হওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, থাই এয়ার এশিয়ার ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও দেশের জনগন উপকৃত হবেন। এর মাধ্যমে বন্ধুত্বপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট পরিচালনার প্রতি জোর দেন বেবিচক চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাস ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, টাস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মজিবুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার ও পরিচালক কাজী শাহ মুযাক্কের আহমাদুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Dhaka-Bangkok : ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করলো থাই এয়ার এশিয়া

আপডেট সময় : ০৭:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২