ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

Cricket :  এই ‘ইতিহাস’ কোন দিন মুছে যাবে না!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৩৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিজ ভাগাভাগি করেছে প্যাট কামিন্সের ও দিমুথ করুনারত্নের : ছবি সংগ্রহ

‘সন্তানদের খাওয়াতে লঙ্কানরা একদিন খেয়ে পরের দিন না খেয়ে থাকছেন,

ভয়েস ডিজিটাল ডেস্ক

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। স্বাধীনতার ভয়ানক অর্থনৈতিক মন্দার মধ্যে চাদরে ঢাকা পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ, খাবারের ঘাটতির কারণে ব্যাপক জনরোষ ছড়িয়ে পড়েছে। দ্রব্যমূল্যও নাগালের বাইরে। বলা যায়, অর্থনৈতিকভাবে এক প্রকার দেউলিয়া লঙ্কা। দেশজুড়ে এমন বিস্ফোরণ¥ুখ পরিস্থিতির মধ্যেই দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।

গলে যখন সিরিজের শেষ টেস্ট চলছিল, তখন শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনগণ প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছে। স্টেডিয়ামের বাইরেই তখন বিক্ষোভকারীদের উপস্থিতি। পুরো বিষয়টার অনেকটা চাক্ষুষ সাক্ষী বলা যায় অস্ট্রেলিয়া দলকে। সিরিজ শেষে লঙ্কানদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

লঙ্কানদের কঠিন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কামিন্স বলেন, হোটেলের কয়েকজন কর্মচারী এবং ড্রাইভারের সঙ্গে তার কথা হয়েছে। তারা কী কষ্টই না করছে! তারা একদিন খেয়ে পরের দিন না খেয়ে থাকছেন। যাতে সন্তানদের খাওয়াতে পারেন। কী কষ্ট ভাবতে পারেন! মাঝে মাঝে মনে হয় কতটা সৌভাগ্যবান আমরা! বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু এখানে এসে ক্রিকেট খেলাই নয়; খেলার কী প্রভাব পড়েছে সেটাও বুঝতে পারছি।

কিন্তু এই সফর তো আর দশটা সাধারণ সফরের মতো নয়। শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে শেষ হওয়া সফরে মাঠের বাইরের অভিজ্ঞতাও অস্ট্রেলিয়ানদের বড় প্রাপ্তি। শ্রীলঙ্কার এই কঠিনতম সময়ের চাক্ষুষ সাক্ষী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সের বর্ণনায় উঠে এসেছে লঙ্কানদের লড়াইয়ের করুণ চিত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :