ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি

বাবুষা কোহলির কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ৫৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইচ্ছেগুলো লিখে রাখছি…সজ্ঞানে

ইচ্ছেগুলো লিখে রাখছি…সজ্ঞানে।
আমার মৃত্যুর পরে তোমাকে
কিছু কাজ করতে হবে।
ভালো করে খুঁজে দেখে নিয়ে
তালা বিহীন ঘর,
প্রতিটি জিনিস বিলিয়ে দেবে
যেমন লিখছি ঠিক সেভাবে।

খাটের নীচে যে স্বপ্নেরা শুয়ে আছে
তাদের জাগিয়ে তুলো সেই মেয়েদের বুকে
যারা, রান্নাঘর থেকে বিছানার যাত্রাপথে,
ভুলে গেছে স্বপ্ন দেখতে।

টেবিলের ওপর কিছু রং রয়েছে,
ছড়িয়ে দিও বিধবাটির সাদা থানে
সীমান্তে যার প্রিয়তম শহীদ হলো কালো রাতে।

মান সন্মান যা আছে দেরাজে
তা দিয়ে দিও বেশ্যাটিকে
যে তার ছেলের পড়ার খরচ
চালায় নিজের শরীর বেচে।

শান্তি কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে,
পারবে একটু পৌঁছে দিতে বৃদ্ধাশ্রমে?
যেখানে এমন কিছু বাবা-মা আছে
যাদের ছেলেরা হারিয়ে গেছে
অনেক টাকার দেশে।

ছোট্ট শিশি ভরে রাখা চোখের জলে,
পৌঁছে দিও নুতন কোন কবির কাছে।
প্রতি ফোঁটায় এক কবিতা জন্ম নেবে
বেদনার জঠর থেকে, কলম বেয়ে ।

আক্রোশ ভরা পুঁটলিটা আছে
ঝুল ঝাড়নির পিছে।
যুবক রক্তে দিও তা মিশিয়ে
বিপ্লব এলে লাগবে কাজে।

বাক্সতে রাখা যত পাগলামী
ভরিয়ে তুলবে বাউলের ঝুলি
ঘর ছেড়ে দিয়ে যাবে পথে পথে
আপনজনের তালাশে।

বাকি পড়ে থাকা ক্রোধ ও ঈর্ষা,
লালসা, মিথ্যা, স্বার্থপরতা,
সব তুলে দেবে চিতার আগুনে
আমার সাথেই পুড়তে।।”

(কবির নাম :  জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত হিন্দি ভাষার কবি বাবুষা কোহলি। অনুবাদকের নাম  মেলেনি)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবুষা কোহলির কবিতা

আপডেট সময় : ০৯:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

ইচ্ছেগুলো লিখে রাখছি…সজ্ঞানে

ইচ্ছেগুলো লিখে রাখছি…সজ্ঞানে।
আমার মৃত্যুর পরে তোমাকে
কিছু কাজ করতে হবে।
ভালো করে খুঁজে দেখে নিয়ে
তালা বিহীন ঘর,
প্রতিটি জিনিস বিলিয়ে দেবে
যেমন লিখছি ঠিক সেভাবে।

খাটের নীচে যে স্বপ্নেরা শুয়ে আছে
তাদের জাগিয়ে তুলো সেই মেয়েদের বুকে
যারা, রান্নাঘর থেকে বিছানার যাত্রাপথে,
ভুলে গেছে স্বপ্ন দেখতে।

টেবিলের ওপর কিছু রং রয়েছে,
ছড়িয়ে দিও বিধবাটির সাদা থানে
সীমান্তে যার প্রিয়তম শহীদ হলো কালো রাতে।

মান সন্মান যা আছে দেরাজে
তা দিয়ে দিও বেশ্যাটিকে
যে তার ছেলের পড়ার খরচ
চালায় নিজের শরীর বেচে।

শান্তি কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে,
পারবে একটু পৌঁছে দিতে বৃদ্ধাশ্রমে?
যেখানে এমন কিছু বাবা-মা আছে
যাদের ছেলেরা হারিয়ে গেছে
অনেক টাকার দেশে।

ছোট্ট শিশি ভরে রাখা চোখের জলে,
পৌঁছে দিও নুতন কোন কবির কাছে।
প্রতি ফোঁটায় এক কবিতা জন্ম নেবে
বেদনার জঠর থেকে, কলম বেয়ে ।

আক্রোশ ভরা পুঁটলিটা আছে
ঝুল ঝাড়নির পিছে।
যুবক রক্তে দিও তা মিশিয়ে
বিপ্লব এলে লাগবে কাজে।

বাক্সতে রাখা যত পাগলামী
ভরিয়ে তুলবে বাউলের ঝুলি
ঘর ছেড়ে দিয়ে যাবে পথে পথে
আপনজনের তালাশে।

বাকি পড়ে থাকা ক্রোধ ও ঈর্ষা,
লালসা, মিথ্যা, স্বার্থপরতা,
সব তুলে দেবে চিতার আগুনে
আমার সাথেই পুড়তে।।”

(কবির নাম :  জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত হিন্দি ভাষার কবি বাবুষা কোহলি। অনুবাদকের নাম  মেলেনি)