ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়াকে সহযোগিতা অব্যাহত রাখুন  মিশরকে ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ৬৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

মায়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গাদের ফেরাতে ওআইসি’র নেতৃস্থানীয় দেশ হিসেবে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া। এ বিষয়ে মিশরের সমর্থন অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন। রবিবার বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে ওয়ালিদ আহমেদ সামসেলদিন সাক্ষাতে এলে গাম্বিয়ার প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে মিশরের প্রতি আহবান জানান ড. এ. কে. আব্দুল মোমেন। বাংলাদেশের বিদেশমন্ত্রক সূত্র এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এক্ষেত্রে দু’দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। এছাড়া তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশিদের মিশর কাজে লাগাতে পারবে বলে উল্লেখ করেন ড. মোমেন। বাংলাদেশে পেট্রো-কেমিক্যাল শিল্পস্থাপনে মিশরকে অনুরোধ করেন ড. মোমেন। এ বিষয়ে মিশর আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান। এসময় মিশরের রাষ্ট্রদূত তার দেশ মিশরের  আলেকজান্দ্রিয়া অথনৈতিক অঞ্চলে বাংলাদেশের দু’জন বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন বলে বিদেশমন্ত্রীকে অবহিত করেন । মিশরের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে বলে ওয়ালিদ আহমেদ সামসেলদিন উল্লেখ করেন।

এসময় দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মিশর সফর করেছিলেন উল্লেখ করে ড. মোমেন বলেছেন, ভ্রাতৃপ্রতীম দু’দেশের সম্পর্ক ঐতিহাসিক। মিশরে অনেক বাংলাদেশি ছাত্রের লেখাপড়ার সুযোগ রয়েছে। ঢাকায় আগামী ডি-৮ সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন বলে বিদেশমন্ত্রী আশবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়াকে সহযোগিতা অব্যাহত রাখুন  মিশরকে ড. মোমেন

আপডেট সময় : ০৩:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০