ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ৭১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালকে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ। নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ উপহার সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের নিকট করোনার ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় ড. মোমেন বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালকে দেয়া উপহার সামগ্রীর রয়েছে,  বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার এবং ফ্লোর ক্লিনার।

এসময় বিদেশমন্ত্রী করোনার প্রতিরোধে  বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশসমূহে বাংলাদেশের উন্নত মানের ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানির বিষয়টি উল্লেখ করেন। নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময়োচিত পদক্ষেপ এবং এদেশের উদ্যোক্তা ও ঔষধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ভূয়সী প্রশংসা করেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম থেকে শিক্ষণীয় আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এছাড়া সার্কভুক্ত দেশসমূহের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ড. বংশিধর মিশ্র আশাবাদ ব্যক্ত করা হয়। এ বছর মার্চ মাসে সার্ক নের্তৃবৃন্দের অংশগ্রহণে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়, যা নিজ নিজ দেশের বিদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত তহবিলে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ১৫ লক্ষ মার্কিন ডলার প্রদান করেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :