ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী মোংলায় নৌঘাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় মর্ত্য ছেড়ে কৈলাসে দেবী সিঁদুরখেলা, উলুধ্বনি আর বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ চাকরি হারিয়ে তিন বিঘায় পেয়ারা চাষ, সাদ্দামের এখন ১২০ বিঘার ফলবাগান মায়ের কোলে ভর করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো রাজিয়ার স্বপ্ন এবার স্বাবলম্বী হওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ঢাকা, গাজীপুর ও রংপুরের সড়ক-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি- প্রধামন্ত্রীর প্রেস উইংয়ের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে মোট ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণসহ বিভিন্ন ধরনের নগর অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন অন্যতম। প্রকল্পটির আওতায় এসব এলাকায় সড়ক উন্নয়নের পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থা আধুনিকায়ন করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের জন্য অনুমোদিত দুটি প্রকল্পের মাধ্যমে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পগুলোর সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও সিটি করপোরেশনগুলোর অবকাঠামোগত উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।

একনেক সভায় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে সড়ক বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পর তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ দায়িত্বে তা মেরামত করে দেওয়ার বাধ্যবাধকতা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিনের একনেক সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও রয়েছে। এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট খরচ প্রথমে ছয় টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে চার ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ যুক্ত হওয়ায় তা বেড়ে দাঁড়ায় নয় টাকা। এখন প্রধানমন্ত্রী ব্যাটারি ব্যাকআপ আট ঘণ্টা করার নির্দেশনা দিয়েছেন। ফলে প্রকল্পটির ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

একনেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের প্রকল্পও অনুমোদিত হয়েছে। পাশাপাশি রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণের আওতায় ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে।

এ ছাড়া ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন, ভজনপুর-আটোয়ারী-ময়দানগুড়ি-আমতলী-মির্জাগঞ্জ-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণের সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

এর বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। একনেক সভায় প্রকল্পটির বিষয়ে সদস্যদের অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা, গাজীপুর ও রংপুরের সড়ক-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬