ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে নেওয়ার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাঁকে কবে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয়।

শনিবার বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বারবারই ভারত সরকার এটা বলে আসছে যে, এর (হাসিনার প্রত্যর্পণের) একটা প্রক্রিয়া রয়েছে এবং সেটা আইনি প্রক্রিয়া। যতটুকু জানি, তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান।

শেখ হাসিনা কোন পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এমন পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না।

তিনি বলেন, ‘হাসিনাকে আমাদের সেনা বা বিমানবাহিনী ভারতে আনেনি।’ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, এমন পরিস্থিতি পৃথিবীর আর কোথাও সৃষ্টি না হোক বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা ভারতে যাওয়ার সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তাঁর অনুরোধে ভারতের সাড়া দেওয়ার প্রয়োজন ছিল।

তিনি বলেন, আমি টিভিতে দেখছিলাম আর সেখানে বলা হচ্ছিল যে, হাসিনা তাঁর দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া ভারতের হাতে অন্য কোনো উপায় ছিল না। প্রতিবেশী হিসেবে এটি ভারতের দায়িত্ব ছিল বলেও উল্লেখ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, আমরা যদি তাঁকে ভারতে আসার সুযোগ না দিতাম, তখন কী হতো কিছুই বলা যায় না।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :