ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা

আমিনুল হক ভূইয়া
  • আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গতকাল দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -পিআইডি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপির প্রার্থী,  
২০ আগস্টের ভোট, বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা

রাজপথের দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার বঙ্গভবনের পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে তাঁকেই প্রার্থী করেছে ক্ষমতাসীন বিএনপি। বৃহস্পতিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর নাম প্রস্তাব করলে সর্বসম্মতভাবে তা অনুমোদিত হয়। এর পরপরই দলের মহাসচিবসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রবেশ করেন মির্জা ফখরুল।

দুপুরে তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মির্জা ফখরুলের একটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের দুটি। ফলে কাগজে-কলমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শূন্য হলো রাষ্ট্রপতির পদ

রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ার শুরু গত ২৪ জুলাই। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক সময়সীমা সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন গত ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সব আনুষ্ঠানিকতা শেষে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট হবে। ভোটগ্রহণের সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা।

দলের সিদ্ধান্তেই রাষ্ট্রপতি প্রার্থী

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নেওয়ার মধ্য দিয়ে বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর ভূমিকারও মূল্যায়ন করেছে। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে মহাসচিব হন তিনি। দীর্ঘ সময়ে দলীয় সংকট, মামলা-গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে বিএনপির নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন এই বর্ষীয়ান নেতা।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন। বৈঠকের পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি সাংবাদিকদের জানান। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল দলের মহাসচিব পদ থেকেও সরে দাঁড়ান। নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমদ। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে তাঁর পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। তবে সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বড় কোনো অনিশ্চয়তা নেই।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমান সংসদে বিএনপির শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা থাকায় ২০ আগস্টের ভোটকে মূলত সাংবিধানিক আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের ধাপ শেষ হওয়ার পরই পরিষ্কার হবে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র।

বঙ্গভবনের অপেক্ষা

সব আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর দীর্ঘ পথচলায় যুক্ত হবে নতুন অধ্যায়। ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া এই রাজনীতিক শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে এসেছেন। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথের মধ্য দিয়ে বঙ্গভবন পেতে যাচ্ছে রাজপথের দীর্ঘদিনের এক রাজনৈতিক মুখকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা

আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬