ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

বায়ুদূষণ : বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় আবারও ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনের কারণে দিন দিন দূষণের মাত্রা বাড়ছে।

সাধারণত মে মাসে বৃষ্টিপাতের কারণে বায়ুদূষণ কিছুটা কমে আসে। তবে চলতি সময়ে উল্টো দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir)-এর তথ্যানুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

এই মাত্রার বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লী। এছাড়া হ্যানয় ১৫৬ স্কোর নিয়ে তৃতীয়, চেংডু ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ এবং জাকার্তা ১৩০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দূষিত বাতাসে থাকা ক্ষুদ্র ধুলিকণা (পিএম2.5) ফুসফুসের গভীরে প্রবেশ করে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস ও ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এমনকি ফুসফুসের ক্যানসারের কারণও হতে পারে। শিশু, বয়স্ক ও শ্বাসপ্রশ্বাসজনিত রোগীদের জন্য এ পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :