ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে জাল নোটের বিস্তার ঠেকাতে ১০ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিনসহ অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিনামূল্যে নোট যাচাই সেবা দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে ২০২৬-এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠাতে হবে।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার অনুমোদিত পশুর হাটে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একই ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে পশুর হাটে দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক পিএলসি–এর চেস্ট শাখাগুলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হাটে স্থাপিত বুথে নোট কাউন্টিং মেশিনের মাধ্যমে নগদ অর্থ গণনার সুবিধা নিশ্চিত করতে হবে। বুথ স্থাপনে প্রয়োজন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা প্রশাসন, ইজারাদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যাবে।

কোনো জাল নোট শনাক্ত হলে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি বুথে ব্যাংকের নাম উল্লেখ করে ‘জাল নোট সনাক্তকরণ বুথ’ শীর্ষক ব্যানার প্রদর্শনের কথাও বলা হয়েছে।

এছাড়া ব্যাংকের সব শাখায় ঈদের আগ পর্যন্ত প্রতিদিন গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

ঈদুল আজহা শেষে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা

আপডেট সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬