ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

বাঁ থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–এর ব্যাংক হিসাব তলবের পর এবার আরও তিন সাবেক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারীর আর্থিক লেনদেন খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সংস্থাটি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী–এর ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলব করেছে।

চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্টদের ব্যক্তিগত ব্যাংক হিসাব, লেনদেনের বিবরণসহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে।

কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের সব অ্যাকাউন্টের তথ্য এক্সেল শিটে প্রস্তুত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ইতোমধ্যে অন্তত আটটি গুরুতর অভিযোগ জমা পড়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল এবং অনিয়ম–দুর্নীতির মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার মতো অভিযোগ।

এসব অভিযোগ ঘিরে প্রশাসনিক মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। আর খোদা বখস চৌধুরী দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) হিসেবে।

এর আগে একইভাবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :