ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

মাঠে নামল না ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে গভীর সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন মাঠে নামতে অস্বীকৃতির জেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হয়। সন্ধ্যায় সিলেট টাইটানস রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিও মাঠে গড়ায়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দলের ক্রিকেটার বা অধিনায়ক মাঠে উপস্থিত না হওয়ায় বিসিবি টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তাতে সন্তুষ্ট হয়নি ক্রিকেটাররা। খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিকেলে সংবাদ সম্মেলনে জানায়, কেবল একটি কমিটি থেকে অব্যাহতি দিয়ে সমস্যার সমাধান হবে না। তাদের দাবি, নাজমুল ইসলামকে বিসিবি পরিচালকের পদ থেকেও সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপিএলের কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একদিনে দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাঠে নামল না ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬