ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

প্রায় ২৪ ঘণ্টা পর নির্ধারিত পথে মেট্রোর চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

প্রায় ২৪ ঘণ্টা পর নির্ধারিত পথে মেট্রোর চলাচল শুরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার মেট্রোরেল। রোববার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মেট্রো সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে ধাপে ধাপে সীমিত পরিসরে চলাচল শুরু করা হয়। রোববার বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়, আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশেও চলাচল শুরু হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের পরই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়। তারা আরও বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি যান্ত্রিক অংশ নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হবে।

এদিকে, ঘটনার পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও সেবা স্বাভাবিক হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। মেট্রোরেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের বিষয়ে যাত্রীদের আশ্বস্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :