ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, স্নাতক ডিগ্রিধারী প্রায় ৯ লাখ

নারীকে পেটানো সেই যুবক গোয়েন্দা জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

সেই যুবক গোয়েন্দা জালে: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি ঢাকার শ্যামলী স্কয়ার এলাকায় এক নারীর সহিংসতার শিকার হন। মো. রাসেল হোসেন (৩০) নামের এক যুবক সেই নারীকে লাঠি দিয়ে রাস্তায় এলাপাতারি পেটানোর দৃশ্য প্রত্যক্ষ করেন পথচারীরা।

অবশেষে সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে রাসেল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের কব্জায় রয়েছে রাসেল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবির সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন।

পরে সেসব ঘটনার ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন।

এরই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের তথ্য জানালো ডিবি। কর্মকর্তারা বলছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারীকে পেটানো সেই যুবক গোয়েন্দা জালে